Bike rules during vote: ভোটের দু’দিন আগে থেকে ১২ ঘণ্টা করে বাইক চলাচলে নিষেধাজ্ঞা কমিশনের! পিছনে বসানো নিয়েও কড়া নির্দেশ
বাইক চলাচলের ওপর আরো কড়াকড়ি নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। স্পর্শকাতর অঞ্চল ও বুথ গুলির সংলগ্ন এলাকায় দুদিন আগে থেকেই বাইক রিকুইজিশন করে নিয়ে নেওয়া হলেও এবার আরো কড়াকড়ি নির্বাচন কমিশনের। ভোটের দুদিন আগে থেকে কোনও ধরনের বাইক রালি বা মিছিল করা যাবে না। ভোটের দু’দিন আগে থেকে সন্ধে ছ’টা থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত কোনও বাইক চালানো যাবে না। তবে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোন অনুষ্ঠান ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। ভোটের দু’দিন আগে সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। তবে ডাক্তার দেখানো, স্কুল থেকে বাচ্চা আনা- নেওয়া বা খুব জরুরী প্রয়োজনে ছাড় দেওয়া হবে। ভোটের দিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে বাইকে চড়ে ভোট দিতে যাওয়া যাবে। এছাড়া মেডিকেল ইমারজেন্সির জন্য চলাচল করা যাবে। অন্য কোন কারণে বাইক ব্যবহার করা যাবে না। এই কারণগুলির বাইরে অন্য কোনও কারণে যদি যাতায়াত করতে হয় তবে স্থানীয় পুলিশ থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। সব জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনারকে লিখিত চিঠি কমিশনের
Share this content:


