News Flash

চোখের জলে আশা ভোঁসলের শেষ বিদায় সম্পন্ন

শুভদীপ দাস
Elite Contributor
দেশবিনোদন
Share Story:
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা, সমাহিত আশা ভোঁসলের দেহ।

সোমবার সকাল এগারোটা থেকে বেলা দু’টো পর্যন্ত লোয়ার পরলের বাড়িতে আশাকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা। রাষ্ট্রীয় মর্যদায় তাঁকে সম্মানও জানানো হয়েছে। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এর পরেই আয়োজন করা হয় প্রয়াত গায়িকার শেষযাত্রার। ফুল-মালায় সাজিয়ে আশাকে নিয়ে যাওয়া হয় শিবাজী পার্কে। এর পরে স্বর্গীয় ভাগোজী বালুজী কীর হিন্দু শ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন পরিবারের সদস্য থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ, প্রশাসনিক আধিকারিক এবং অসংখ্য অনুরাগী। চোখের জলে বিদায় জানান সকলে। দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। গোটা পরিবেশ এদিন ছিল গম্ভীর ও স্তব্ধ। নীরবতা, প্রার্থনা আর আবেগে ভরা এক আবহে চলে শেষ শ্রদ্ধা জানানো। পরিবারের সদস্যদের পাশাপাশি একের পর এক শিল্পী, সহকর্মী এবং ভক্তরা এসে শেষবারের মতো প্রণাম জানান।

দুপুরের পর বাসভবন থেকে তাঁর দেহ ফুলে সাজানো গাড়িতে বের হয় শিবাজি পার্কের উদ্দেশে। অসংখ্য মানুষ সেখানেও ভিড় জমান, আর তার কিছুক্ষণের মধ্যেই পঞ্চভূতে বিলীন হয়ে যান কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।

The Elite Weekly

Get curated premium content delivered straight to your inbox.

এই লেখাটি লিখেছেন…

শুভদীপ দাস

শুভদীপ দাস বিগত বেশ কয়েক বছর ধরে সংবাদমাধ্যম এবং সাংবাদিকতার জগতের সাথে নিবিড়ভাবে জড়িত। বিজ্ঞান শাখায় স্নাতকের পর সাংবাদিকতার নেশাতেই এই পেশায় আসা। পেশাগত সাংবাদিকতার পাশাপাশি শুভদীপ দাস একজন সখের আলোকচিত্রী এবং চিত্রশিল্পী। তিনি দীর্ঘদিন ধরে সমাজ থেকে অন্ধ কুসংস্কার ও কুপ্রথা নির্মূল করে একটি বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বন্যপ্রাণী সংরক্ষণ এবং সর্প সচেতনতা বিষয়ে তাঁর কাজ প্রশংসনীয়। সাপে কাটা রোগীদের সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা পেতে সহায়তা করা এবং সাপ সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে তিনি মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।